শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

হত্যা, ধর্ষণসহ একাধিক মামলার আসামি আওয়ামীলীগ নেতা কুদ্দুস তিন দিনের রিমান্ডে।

স্টাফ রিপোর্টার / ২৮১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

83

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কুদ্দুসকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। কুদ্দুস, যিনি ‘কিলার কুদ্দুস’ নামে এলাকায় পরিচিত, তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় ভয়ংকর অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর ইউনিয়নের মুর্শিদাবাদের লাল মিয়ার ছেলে কুদ্দুস রাজনীতির আড়ালে ভয়ংকর সব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো। আওয়ামী লীগের শাসনামলে সে ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী হামলা, জমি দখল এবং খুন-ধর্ষণের মতো জঘন্য অপরাধ চালিয়ে আসছিলো।
গত বছরের জুলাই ও আগস্ট মাসে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার ঘটনায় কুদ্দুসের নাম উঠে আসে। ওই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এছাড়া, এলাকায় একাধিক ধর্ষণ ও হত্যা মামলায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানান স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে কুদ্দুসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে ২৩ ফেব্রুয়ারি নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ (২৭ ফেব্রুয়ারি) তাকে রিমান্ডে রায়পুরা থানায় নেওয়া হয়েছে।
রায়পুরা থানার সাব ইনপেক্টর মাসুদ মিয়া বলেন, তদন্ত শেষ হলেই কুদ্দুসের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ