শিরোনাম :
নোটেড আর গট ইট এ সীমাবদ্ধ জেলা প্রশাসক ! পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

আল্লাহর মেহমান হিসেবে ভাল থাকুন নোমান ভাই

এ বি এম আজরাফ টিপু / ৪২১ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

268

বীর চট্রলার সিংহ পুরুষ, বিএনপি’র ভাইস চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমি গভীর শোকাহত।
এরশাদ বিরোধী আন্দোলনে তাঁর ডায়নামিক নেতৃত্বে আমরা উজ্জেবিত হতাম। তিনি ছিলেন চট্টগ্রামের প্রান পুরুষ, ছিলেন মেডাম জিয়ার দক্ষিণ হস্ত। সকল যোগ্যতা থাকা সত্বেও তিনি বিএনপির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হতে পারলেন না, হয়তো এটাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় আক্ষেপ।
২০১৬ সালে বিএনপির ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সে সময় নোমান ভাই ছিলেন প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান। তৎকালীন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান ও বর্তমানে জেলা বিএনপি সদস্য সচিব মনজুর এলাহী এবং আমি ক্ষুদ্র মানুষ ছিলাম উক্ত কমিটির সদস্য। সেই সুবাদে তাঁর ধানমন্ডির বাসায় ছিল অবাধ যাতায়াত। খুব কাছ থেকে দেখেছি এই সজ্জন রাজনীতিবিদকে। আল্লাহর মেহমান হিসেবে অনন্তকাল ভাল থাকুন শ্রদ্ধেয় নোমান ভাই।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ