শিরোনাম :
নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

নরসিংদীতে সন্ত্রাসি হামলার প্রতিবাদে মানববন্ধন।

স্টাফ রিপোর্টার / ৬১৭ বার
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

313

সাংবাদিক পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে নরসিংদীতে মানব বন্ধন করেছে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী সাংবাদিক আবুল কাশেম।
লিখিত স্মারকলিপিতে জানাযায়, গত ৭ ফেব্রুয়ারী নরসিংদীর মনোহরদী উপজেলার
হাতিরদীয়া বাজারে জনতা ব্যাংকের সামনে দোকান ঘরের ভিতরে সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সহকারী সম্পাদক আবুল কাশেম, তার মেয়ে দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ফারহানা আক্তারকে মারধোর ও স্ত্রী রত্না বেগমকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। রত্না বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মানববন্ধনে বক্তারা জানান, মনোহরদী উপজেলার পঞ্চাশকুড় গ্রামের সুদি ব্যবসায়ী সন্ত্রাসী লাভলু এবং সৈয়দের গাঁও এর সুদি ব্যবসায়ী জসিম উদ্দিন ২০/২৫ জন লোক ভাড়া করে সাংবাদিক আবুল কাশেমের হাতিরদীয়া বাজারের দোকান ঘর দখল করার জন্য মারপিঠ করে রক্তাক্ত জখম করেন।
এই ঘটনার পর সন্ত্রাসীরা সাংবাদিক পরিবারের বিরুদ্ধে আনোয়ারা বেগম নামে এক মহিলাকে দিয়ে মনোহরদী থানায় একটি মিথ্যা সামলা দায়ের করেন। মামলা নং ১২(২) ২০২৫ ইং। আনোয়ারা বেগমের হাতিরদীয়া বাজারে কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই। তারপরও অদৃশ্য কারনে মনোহরদী থানায় মামলা রুজু করা হয়েছে।
মানববন্ধনে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান বক্তারা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ