শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিবপুরে কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম / ৩৩৭ বার
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

128

চেতনা রিপোর্ট: নরসিংদীর শিবপুরে কবির হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৭ টার দিকে শিবপুর- জাল্লারা বাজার সড়কের ধনাইয়া নতুন ব্রিজের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে শিবপুর জনতা ব্যাংক মার্কেটে কাপড়ের ব্যবসা করে আসছিলেন নিহত কবির হোসেন। জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে তিনি। শিবপুর মডেল থানার (ওসি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে রওয়ানা দেন কবির হোসেন। এ সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। সংবাদ পেয়ে তার স্বজন, পুলিশ ও প্রতিবেশীরা সারারাত বিভিন্ন স্থানে বহু খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরে বুধবার সকালে ব্রিজের নিচে নিহত কবিরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার শরীরে আঘাতের চিহ্ণ রয়েছে। নিহতের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা। পুলিশ সকালে ঘটনাস্থলে গেলে লাশ উদ্ধার শেষে নরসিংদীর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শিবপুর মডেল থানার (ওসি) আফজাল হোসাইন জানান, নিহত কবির ছিনতাইয়ের কবলে পড়ে খুন হয়েছে। লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আমরা এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করতে পারিনি। তবে এ বিষয়ে কোনো ক্লু পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ