শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

হালনাগাদ শেষ হচ্ছে কাল, বাড়ি বাড়ি যাননি তথ্য সংগ্রহকারীরা

স্টাফ রিপোর্টার / ৩৩০ বার
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

139

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সময় অনুযায়ী আগামীকাল সোমবার শেষ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য সংগ্রহের কাজ। কিন্তু শেষ সময়েও রাজধানীসহ বিভিন্ন জেলার অনেক এলাকায় বাড়িতে বাড়িতে যাননি ইসির নিযুক্ত তথ্য সংগ্রহকারীরা। গতকাল শনিবার পর্যন্ত ইসির কেউ বাড়িতে না আসায় গণমাধ্যম কর্মীদের কাছে অনেক ভোটার হওয়ার যোগ্য নাগরিক তাদের দুশ্চিন্তার কথা জানিয়েছেন।
তারা জানান, এবার হালনাগাদে তারা ভোটার না হলে দীর্ঘসূত্রতায় পড়তে পারেন। আরো জানান, যারা এখন পর্যন্ত ভোটার হয়েছেন বলে তারা জেনেছেন, সবাই তথ্য সংগ্রহকারীদের কাছে নিজ উদ্যোগে গিয়ে হয়েছেন। বাড়ি আসবেন তথ্য সংগ্রহকারীরা এটা ভেবেই তারা যোগাযোগ করেননি বলেও জানান বাদ পড়াদের কেউ কেউ। 

সরেজমিনে খোঁজ নিয়ে সত্যতা পাওয়া যায়। এলাকাবাসীর অভিযোগ,  বেশির ভাগ এলাকায় তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি আসেননি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আমরা বিষয়গুলো দেখছি। দুশ্চিন্তা করার কারণ নেই। আমরা কমিশনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করব, যাতে একজন ভোটারযোগ্য নাগরিক তালিকা থেকে বাদ না পড়েন।

উল্লেখ্য, ১৮ বছরে পদার্পণ করা নাগরিকদের ভোটার করার উদ্যোগ নিয়ে গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৫ দিন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কর্মসূচি হাতে নিয়েছিল কমিশন। আগামীকাল সেই তথ্য সংগ্রহের কাজ শেষ হচ্ছে।
পরবর্তী কর্মসূচি হিসেবে ফর্ম পূরণ করা নতুন নাগরিকদের ছবি তুলে ভোটার নিবন্ধন করার কাজ শুরু হবে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে। এ কর্মসূচি চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এখন পর্যন্ত ১৮ লাখের মতো নতুন নাগরিকের তথ্য সংগ্রহ করেছে ইসি। কিন্তু বাড়ি বাড়ি না যাওয়ায় এখনো তালিকার বাইরে আছেন অনেক ভোটার হওয়ার যোগ্য নাগরিক।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ