শিরোনাম :
সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————–
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে নরসিংদী জেলা সমিতির ইউএসএ’র শপথ ও অভিষেক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৪১২ বার
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

127

গত ১৯ জানুয়ারি, ২০২৫ রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেসের হলরুমে নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক এর ২০২৫-২৬ সালের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শীতের প্রচণ্ড ঠাণ্ডা ও তুষারপাত সত্ত্বেও প্রায় তিনশতাধিক প্রবাসী নরসিংদীবাসীর হল ভর্তি উপস্থিতি অনুষ্ঠানে এক অনন্য উৎসবের আমেজ এনে দেয়।
স্বরনকালের সফল এই অনুষ্ঠানটি চারটি পর্বে বিভক্ত ছিল।শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ ফিরুজ আহমেদ প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং পরবর্তী তিন পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি শামীম গফুর ।প্রধান নির্বাচন কমিশনার জনাব সালমান জাহিদ জুয়েল নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান ।
এটি উপস্থিত সকলের মতে একটি সফল আয়োজন। বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ নবনির্বাচিত সভাপতি শামীম গফুর ও সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুল ও কমিটির প্রতি আস্থা প্রকাশ করে দায়িত্ব হস্তান্তর করেন এবং নরসিংদীবাসীর কল্যাণে নিরলস ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। নতুন কমিটির পক্ষ থেকে সকলকে আশ্বস্ত করা হয় যে, প্রবাসী নরসিংদীবাসীর সমন্বয়ে সমিতির সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা সমিতি ও নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবীব,গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ল আফিস অফ লি এন্ড এসোসিয়েটস এর লিগ্যাল কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের ডিফেন্স এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম রব্বানী ও আজহার ইসহাক খোকা, সাবেক চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড,নরসিংদী জেলা সমিতি ও সাবেক সভাপতি বলাকা ওয়েলফেয়ার এসোসিয়েটস ।আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য বি.এম. মুরাদ,ডঃ মোশাররফ হোসেন ,মোঃ আব্দুল মিজান ,কাজল হোসেন,
সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানী,জসিম খন্দকার,সাবেক নির্বাচন কমিশনার জাকির খান ,বাংলাদেশ এসোসিয়েশন অব হিউম্যান রাইটসের সভাপতি মামুন খান,
কমিউনিটি এক্টিভিস্ট বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমান,বিশিষ্ট কলামিস্ট আমিনুল খান,বাংলাদেশ থেকে আগত সাবেক ছাত্রনেতা শাহীনুল হাসান ।
নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যার আহব্বায়ক ছিলেন মোঃ ইকবাল ভুঁইয়া ও সদস্য সচিব জিয়াউর রহমান । প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোঃ গোলাম মোস্তফা ।আনুষ্ঠানে সর্বিক সহযোগিতায় ছিল বি এম মাসুদ ভুঁইয়া,মাসুদুর রহমান মুরাদ, আব্দুল কাইয়ুম ,সালাউদ্দিন খান তুহিন, মতিউর রহমান,নাজমুল,জেরিন,শামীমা,
সুমি,মোফাজ্জল ও ইয়াসীন মিয়া ।অন্যান্য সদস্যরা অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি শামীম গফুর এবং সাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল প্রবাসী নরসিংদীবাসীর পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশীদের মধ্যে গভীর সাড়া ফেলেছে এবং প্রমাণ করেছে যে, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক প্রবাসীদের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অভিষেক অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন ছিল উপভোগ্য ও মনোমুগ্ধকর। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় ঊপস্থাপিকা সোনিয়া এবং তাকে সহযোগিতা করেন ফিরোজ আহম্মেদ ও আহসানুল হক বাবুল ।সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কন্ঠ শিল্পী প্রতীক হাসান ,রোজী আজাদ,পলাশী আরজুমান্দ ও আফরোজা আখতার বুলা।যাঁরা তাঁদের দক্ষ ও সাবলীল পরিবেশনায় দর্শকদের মন জয় করেন। দর্শকদের সরব উপস্থিতি ও উচ্ছ্বাসপূর্ণ প্রতিক্রিয়া সহ গানের সাথে নেচে পুরো সন্ধ্যাকে স্মরণীয় করে তোলে।
ঊপস্থিত সকল অতিথিদের এপিটাইজার ও নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ