শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

ইসলামের আদর্শকে আমাদের অনুসরণ করতে হবে : মনজুর এলাহী

স্টাফ রিপোর্টার / ৩৬৩ বার
আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

77

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী বলেছেন, আমরা প্রকৃত মুসলমান হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে হলে, আমাদেরকে দ্বীনের পথে চলতে হবে। ইসলামের আদর্শকে অনুসরণ করতে হবে। মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। ইসলামের সঠিক দিক নির্দেশনা জানতে বড় বড় আলেম ওলামাদের নিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে। ওয়াজ নসিহতের মাধ্যমে আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। মঙ্গলবার সন্ধ্যায় (২১ জানুয়ারী) নরসিংদী শহরের পুরাতন জজ কোর্ট মহল্লাবাসী ও যুবসমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রাক্তন সেনা কর্মকর্তা আবুল বাসেদ ভুঁইয়া’র সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, নরসিংদী ল কলেজের অধ্যক্ষ শাহ আব্দুল্লাহেল ওয়ালী।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, মাধবদীর বিরামপুর বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি নুরুল ইসলাম রাহমানী।
এসময় আরো বক্তব্য রাখেন, মাওলানা একেএম ইয়াহইয়া,মাওলানা হাফেজ রাকিবুল ইসলাম, মুফতি আজিজুল হক,মাওলানা নুরুল্লাহ সিরাজী,মুফতি আতিকু্ল্লাহ বিন ইউনুস।
ওয়াজ নসিহত শেষে মহল্লাবাসীসহ ও সমগ্র মুসলিম জাতির শান্তি ও রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় ওয়াজ শুনতে আসা সকল ধর্মপ্রাণ মুসল্লীগণ মোনাজাতে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ