শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিবপুরে তারুণ্যের উৎসব উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার / ৩৩১ বার
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

125

নরসিংদীর শিবপুরে দিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে তারুণ্যের মেলা উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাওসার, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, উপজলা সমাজসেবা অফিসার আবু রায়হান, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম প্রমুখ। মেলায় তারুণ্যের
উৎসবের নানা আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন ইভেন্টের স্টল ও কারু শিল্প বিজ্ঞান , বই ও পিঠা উৎসব, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি। পরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ