শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

নরসিংদীতে রিভলবারসহ মা-মেয়ে আটক

স্টাফ রিপোর্টার / ৪৩৫ বার
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

188

নরসিংদীর বেলাব উপজেলা থেকে রিভালবার সহ মা-মেয়েকে আটক করেছে বেলাব থানা পুলিশ। 
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) রাতে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করেন। 
আটককৃতরা হলেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিজয় পারুয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে হালিমা আক্তার (২৫) এবং তার স্ত্রী ফাজেরুন ওরফে ফজরুন (৪৫)। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। 
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। এসময় ওই এলাকায় দুইজন নারী সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন। এসময় ওই দুই নারীকে সন্দেহ হলে আটক করে পুলিশ। পরে তাদেরকে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞেসবাদে তারা স্বীকার করে যে, তাদের নিকট আত্মীয় মামাতো ভাই সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপিপাঁড় গ্রামের শাহাব উদ্দীনের কথা মত নরসিংদীর জেলখানার মোড়ে অজ্ঞাত ব্যক্তির নিকট এ অস্ত্র অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেন। তার কথা মত উদ্ধার হওয়া অস্ত্র তারা (মা-মেয়ে) বহন করছিলেন বলে তিনি জানান। তিনি আরও জানান, অবৈধ অস্ত্র পাচার রোধে আমরা আরও কঠোর হয়েছি। আটককৃতদের জিজ্ঞাসাবাদে চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় বেলাব থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মা-মেয়ের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ