শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১

স্টাফ রিপোর্টার / ৩৫৩ বার
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

160

নরসিংদীর সদর উপজেলার শেখেরচরে
জুট ও ইন্টারনেট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের সংঘর্ষে মনজুর ইসলাম (২২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এসময় বখতিয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। নিহত মনজুর ইসলাম মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে। সে আহত বখতিয়ার হোসেন এর ডিশ ও ইন্টারনেট ব্যবসার কর্মচারী ও যুবদল নেতা। আহত বখতিয়ার হোসেন মেহেরপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখেরচর ও বাসস্ট্যান্ড এলাকায় আদিপত্য বিস্তার ও জুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির মধ্যে মনমালিন্য চলছিল। এসব বিষয় নিয়ে শেখেরচর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের আলোচনায় বসার কথা ছিলো। এরই মধ্যে দুপক্ষের উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মনজুর ও বখতিয়ার গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের মধ্যে মনজুর ঘটনাস্থলেই নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে অপর আহত বখতিয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মনজুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির সমর্থক বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরদির্শনসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তার সাথে পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ