শিরোনাম :
নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

নরসিংদীতে ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার / ৩৪৫ বার
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

95

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এর নামে আওয়ামিলীগের অফিসিয়াল ফেসবুক থেকে এডিট করা ছবি পোস্ট ও মিথ্যা তথ্যসহ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে নরসিংদী জেলা ছাত্রদল।

রবিবার (২৯ ডিসেম্বর ) বিকালে নরসিংদী শহরের সাটিরপাড়া পৌর শহীদ মিনারে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড.আব্দুল কাদের টিটু, সদস্য জাহিদুল ইসলাম ভুইয়া,আনোয়ার হোসেন আনু,সদর উপজেলা যুবদলের রাসেল,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু করে নরসিংদী পৌরসভা হয়ে বাজীর মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা অতিদ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আইন শৃঙ্খলা বাহিনির প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ