শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

নরসিংদীতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার / ৩৭৪ বার
আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

173

১৪ ডিসেম্বর দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ স্মৃতি এবং সকল শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে নরসিংদীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন (মাস্টার), সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাশ।
প্রধান অতিথি মোহাম্মদ রাশেদ হোসেন শহিদ বুদ্ধিজীবী উদ্দেশ্যে সৃত্মিচারণ করে গিয়ে বলেন, এ দিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই এ দেশীয় নরঘাতক রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে। এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক , বীরমুক্তিযোদ্ধা রকিব মোল্লা, বীরমুক্তিযোদ্ধা আরমান মিয়া ,বীরমুক্তিযোদ্ধা লস্কর আলী, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া ও বীরমুক্তিযোদ্ধা আজহারুল হক প্রমুখ।
আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবী, বীরমুক্তিযোদ্ধা এবং দেশ ওজাতীর কল্যাণ কামনা করে মোনাজাত করেন নরসিংদী কালেক্টরেট জামে মসজিদের ইমাম নাসিরউদ্দিন কাশেমী।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ