শিরোনাম :
নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

ভারত উল্টা পাল্টা কিছু করলে খেসারত ভারতকেই দিতে হবে : ইঞ্জি: বকুল

মাইনউদ্দিন সরকার / ৩৫৫ বার
আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

83

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজে পালিয়ে গিয়ে ভারতে বসে দেশ ধ্বংস করার জন্য পায়তারা করছেন। হাসিনার পায়তারায় সায় দিয়ে ভারত যদি উল্টা পাল্টা কিছু করে, তাহলে খেসারতও ভারতকেই দিতে হবে। ভারত ভুলে গেলে চলবেনা, আমরা বীর বাঙ্গালী, দেশের স্বার্থে আমরা দলমত ভুলে সবাই এক হয়ে যাই।
নরসিংদীর রায়পুরায় প্রবাসী বিএনপি সমর্থক ফোরামের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষো কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার পলাশতলী বাজার মাঠে এই কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী বিএনপি সমর্থক ফোরামের উপদেষ্টা রাজিবুর রহমান রাজিবের সঞ্চালনায় ও প্রবাসী বিএনপি সমর্থক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখের উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আমজাদ হোসেন আলতাফ, পৌরসভা যুবদলের আহ্বায়ক সোহেল আহমেদ, মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ