শিরোনাম :
শিবপুরে সালুরদিয়া আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মনজুর এলাহীকে বৈধ প্রার্থী ঘোষণা নির্বাচন কমিশনের: আরিফ মৃধা’র আপীল খারিজ ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা আটক

স্টাফ রিপোর্টার / ৩৭৪ বার
আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

34

নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পরে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আলী ইফতেখার হাসান বলেন, সেনাবাহিনীর সহায়তায় সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জে দুটি হত্যা মামলা রয়েছে। নারায়ণগঞ্জ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, তারা আসছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৩ (শিবপুর) আসনে দ্বিতীয়বারেরমত সংসদ সদস্য নির্বাচিত হন প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা। এর আগে তিনি ২০১৪ সালেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ