শিরোনাম :
শিবপুরে সালুরদিয়া আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মনজুর এলাহীকে বৈধ প্রার্থী ঘোষণা নির্বাচন কমিশনের: আরিফ মৃধা’র আপীল খারিজ ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

নরসিংদী সদর প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে আলহাজ্ব মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ৪১৭ বার
আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

37

২৬ অক্টোবর নরসিংদী সদর প্রেসক্লাবের হলরুমে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহীর সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় একটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার সমন্বয়ক ও দি ফাইন্যান্সিয়াল পোস্ট পত্রিকার নরসিংদী প্রতিনিধি মাসুদ রানা বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমন্বয়ক নুরুজ্জামান পিটু, নরসিংদী সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শরীফ মিয়া, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সমন্বয়ক শেখ জাহাঙ্গীর আলম, রনি মিয়া, কামাল উদ্দিন সরকার, রাসেল মাহমুদসহ আরও নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সহ-সভাপতি মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে আলহাজ্ব মনজুর এলাহীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ