শিরোনাম :
সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

নরসিংদীতে প্রস্তাবিত কমিউটার ট্রেন চালুসহ ১২ দফা দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৫৭৯ বার
আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

122

নরসিংদীর যাত্রী সাধারণের সুবিধার্থে নিয়মিত ঢাকা-নরসিংদী যাতায়াতের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ঢাকা-নরসিংদী প্রস্তাবিত কমিউটার ট্রেন দ্রুত চালুসহ ১২ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় নরসিংদী রেলওয়ে স্টেশনে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এসময় কয়েকশত যাত্রী অংশনেন।
মানববন্ধনে অংশ নেওয়া যাত্রীরা জানান, আমরা আশাকরি রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক ১২ দফা দাবিগুলো দ্রুত মেনে নিবে। যদি মেনে না নেয় তাহলে সামনে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
১২ দফা দাবিগুলো হলো-১. প্রস্তাবিত নরসিংদী কমিউটার ট্রেনটি দ্রুত সময়ের মধ্যে চালু করতে হবে। ২. চট্টগ্রামগামী ৭০৪ নম্বর মহানগর প্রভাতী, ৭৪২ তুর্ণা নিশিতা, ৭০৩ মহানগর গোধূলী, ৭১০ পারাবত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনগুলোর নরসিংদীতে স্টপেজ দিতে হবে।
৩. তিতাস কমিউটার, কর্ণফুলী কমিউটার, সুরমা মেইল, নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা এক্সপ্রেস ট্টেনগুলোর যাত্রীবাহী কোচ বৃদ্ধি করতে হবে এবং সিডিউল ঠিক রেখে প্রতিদিন চালাতে হবে। ৪. নরসিংদীর জন্য আপ-ডাউনে আসন সংখ্যা ৫০০ তে উন্নতি করতে হবে।
৫. বন্ধ থাকা ঘোড়াশাল, আমিরগঞ্জ ও শ্রীনিধি স্টেশনগুলো চালু করে যাত্রী বিড়ম্বনা বন্ধ করতে হবে। ৬. স্টেশনে ব্ল্যাকারমুক্ত টিকেট ক্রয়ের উপযুক্ত ব্যবস্থা এবং ঢাকা ও নরসিংদী থেকে পর্যাপ্ত স্ট্যান্ডিং টিকেট সরবরাহ করতে হবে, এছাড়া কমিউটার ট্রেনের টিকেট কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে পাশাপাশি এক সিটের জন্য একাধিক টিকেট ক্রয় করতে বাধ্য করা বন্ধ করতে হবে।
৭. নরসিংদী স্টেশনের প্লাটফর্ম থেকে সকল প্রকার অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং হকারমুক্ত করতে হবে। ৮. নরসিংদী রেলস্টেশনে যাত্রী সাধারণের ব্যবহৃত ২ নম্বর প্লাটফর্মের পরিধি ও যাত্রী ছাউনি বধিত করতে হবে। ৯. ডাউন লাইনে স্টপিজের জন্য সকল ট্রেনগুলোকে ৪ নম্বর রেললাইনে থামাতে হবে।
১০. রেলস্টেশনে উন্নতমানের একটি পাবলিক টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে।
১১. রেলওয়ে স্টেশনের ভেতরে ও বাইরে যাত্রী নিরাপত্তার স্বার্থে আলোকসজ্জা বৃদ্ধি এবং জিআরপি/আরএনবি দ্বারা সর্বদা টহল কার্যক্রম জোরালোভাবে নিশ্চিত করতে হবে। এবং ১২. ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া সব লোকাল, মেইল ও কমিউটার ট্রেনগুলো পুনরায় চালু করতে হবে।
মানববন্ধন শেষে সন্ধ্যায় রেলওয়ের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি স্টেশন মাস্টার এটিএম মুসার কাছে প্রদান করেন। পরে তিনি মহাপরিচালকের নিকট পৌঁছে দিবেন বলে আশ্বস্ত করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ