শিরোনাম :
সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

নরসিংদীতে সার্ভেয়ার পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে কর্ম বিরতি ও অবস্থান ধর্মঘট

মাইনউদ্দিন সরকার / ৮৯৭ বার
আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

254

সার্ভেয়ার পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে নরসিংদীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পূর্নদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করে সরকারে বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা।
তারা জানান ১৯৯৪ সালে প্রজ্ঞাপন ও গেজেট জারি করে সকল প্রকৌশল ডিপ্লোমাধারীদের ২য় শ্রেনীর পদমর্যাদা ও ১০ম গ্রেড প্রদান করা হয়।
সে অনু্যায়ী সকল ডিপ্লোমা প্রকৌশলীরা ১০ম গ্রেডের সুযোগ সুবিধা ভোগ করলেও সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা তা থেকে বঞ্চিত, যা ১৯৯৪ সালের প্রজ্ঞাপন ও ২০১৮ সালের কারিগরি শিক্ষা বোর্ড আইনের সুস্পষ্ট লংঘন ও কারিগরি শিক্ষার অবমূল্যায়ন।
সার্ভেয়ারদের ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তারা।
এসময় বক্তব্য রাখেন, সার্ভেয়ার আক্তার হোসেন, আমির হোসেন, আব্দুল আজিজ, শাখাওয়াত হোসেন,পারভেজসহ অন্যান্য সার্ভেয়ারগণ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ