শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

মূখ্য সচিব হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন মিয়া

স্টাফ রিপোর্টার / ৪৯৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

205

আগামী দুই বছরের জন্য প্রধান উপদেষ্টার মুখ্যসচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন মিয়া। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ অগাস্ট সাবেক মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তি বাতিল করা হয়েছিল। তখনই থেকে ফাঁকা থাকা এই পদে নিয়োগ দেওয়া হল আওয়ামী লীগ সরকারের সময়ে পদন্নোতি বঞ্চিত এই কর্মকর্তাকে।
প্রজ্ঞাপনে বলা হয়, “মো. সিরাজ উদ্দিন মিয়াকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
২০০৯ সালে যুগ্মসচিব অবস্থায় ওএসডি হন এই কর্মকর্তা। পরে ২০১৬ সালে তিনি অবসরে যান।
নরসিংদীর পলাশ উপজেলার এই কৃতিসন্তান পরিচিত মহলে সিরাজ উদ্দিন সাথী নামে পরিচিত এই কর্মকর্তা আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে ৩২টি বই লিখেছেন।
তার প্রথম বই ’বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য’ সম্পাদনা করেছেন বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আমলাতন্ত্র নিয়ে তার বইগুলো হচ্ছে- ‘বাংলাদেশের আমলাতন্ত্র’ ও ‘আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর’।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ