শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনার্থে আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ৮৭৪ বার
আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

290

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনার্থে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে উজ্জীবীত শিক্ষক পরিবারের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী।
নরসিংদী অক্সফোর্ড কলেজের রেক্টর বি জি রশীদ নওশের’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ আবুল হারিস রিকাবদার,লাখপুর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন কাজল।
প্রস্তুতি কমিটির আহ্বায়ক ব্রাক্ষন্দী গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন নাজির ও সদস্য সচিব বাসেদ মোল্লা ভুট্টোর সার্বিক তত্ত্বাবধানে আলোচনা ও দোয়া মাহফিলে ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যসহ জেলার শিক্ষক শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনার্থে দোয়া করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ