শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

পলাশে সাবেক এমপি, মেয়র ও কাউন্সিলরের বিচারের দাবিতে মানববন্ধন।

স্টাফ রিপোর্টার / ৫১৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

179

নরসিংদীর পলাশে বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অস্ত্র ও ক্যাডার সরবরাহ, পুলিশকে তালিকা প্রদান এবং অবৈধ্য গ্যাস সংযোগ টেন্ডারবাজি, চাদাবাজি, জবর দখল, ভোট ডাকাতিসহ নানা অপরাধে আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক সমাজ। বিকেলে পলাশ উপজেলার কো-অপারেটিভ মোড়ে এই মানববন্ধন পালন করা হয়। এতে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ নাগরিকরাও অংশ নেয়। মানববন্ধন শেষে উপস্থিত নাগরিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলন দমন করতে পলাশের সাবেক এমপি, সাবেক মেয়র ও পৌর কাউন্সিলর একযোগে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালায়। একই সাথে শিক্ষার্থীদের হয়রানি করতে পুলিশকেও নির্দেশনা দেয়। এছাড়া দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের শাসনামলে তারা এলকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যকলাপ চালায়। তাদের এসব কর্মকাণ্ডের জন্য বিচারের দাবিও জানানো হয় সভা থেকে। এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী জাহিদ, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল, ছাত্রদলের সাবেক সি:সহ-সভাপতি আমিনুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সহ-সেচ্ছা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নয়ন মিয়া, সাবেক সভাপতি আশরাফ হোসেন, ঘোড়াশাল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইসরাফিল মিয়া, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফ হোসেন, শ্রমিক নেতা ফারুখসহ বিভিন্ন নেতৃবন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ