শিরোনাম :
সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

৬০টি আগ্নেয়াস্ত্রসহ ৪ হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার সেনাবাহিনীর, র‍্যাবের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার / ৪৩১ বার
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

87

৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র‍্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়ার সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গোলাবারুদ র‍্যাবের কাছে হস্তান্তর করেছে সেনা বাহিনী। সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া সেনা ক্যাম্পে এসব হস্তান্তর করা হয়।
নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ইস্ট বেঙ্গল) লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব র‍্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন।
লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানান, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি র‍্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনা বাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইনমিমি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন প্রকারের চার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।
এসময় নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলম, ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন মো: রকিবুল আলম, ক্যাপ্টেন আব্দুল্লাহ-হিল তাহমিদসহ সেনা বাহিনীর অন্যান্য কর্মকর্তাসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ