শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন দিলরুবা খান

স্টাফ রিপোর্টার / ৭৫৬ বার
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

222

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ড. শাহনওয়াজ দিলরুবা খান মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন। গত ১৮ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। ড. শাহনওয়াজ দিলরুবা খান ১৭তম বিসিএস- এ প্রশাসন ক্যাডারে প্রবেশ করেন। চাকরিজীবনে তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনে তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব, মহিলা বিষক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারের একজন সৎ নিঃলোভ ও মানবিক কর্মকর্তা। নরসিংদীর শিবপুর উপজেলার এই কৃতি সন্তান এলাকায়ও সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করে থাকেন। এলাকার নারী সমাজের উন্নয়নে তিনি প্রতিষ্ঠা করেছেন ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থা ও ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ