শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

নরসিংদীতে আ’লীগ ও অঙ্গসংগঠনের ৩৩ নেতার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার / ৫১২ বার
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

128

নরসিংদীতে বৈষম্য বিরোধী কোটা আন্দলোনকারীদের উপর হামলার ঘটনার প্রায় ১৭ দিন পর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। রবিবার (১৫ আগষ্ট) দুপুরে নরসিংদী সদর থানায় লিখিত অভিযোগ দেন নরসিংদী জজ আদালতের আইনজীবী ও একজন ভুক্তভোগীর মা এডভোকেট শিরিন আক্তার বাদী হয়ে এ লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভীর আহমেদ। 
এর আগে গত ২ আগস্ট (শুক্রবার দুপুরে) বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নরসিংদী সদর উপজেলার কোর্ট রোড এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১২ আন্দোলনকারী আহত হয়।
আসামীরা হলে নরসিংদী শহর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপক সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক এস এম কাইয়ুম সরকার, নরসিংদী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা রিচি, নরসিংদী পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ইয়াসমিন সুলতানা, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন, সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওন, সদর উপজেলা শাখার সভাপতি রবিউল আলম একমি, সাধারণ সম্পাদক জুবায়েত সরকার, সহ-সভাপতি জাকির হোসেন বাবু, মেহেদী হাসান বাবু, সাব্বির আহমেদ, শহর ছাত্রলীগের সভাপতি এস এম ওয়াজেদ, সাধারণ সম্পাদক আনিক আহমেদ রিয়েল, নরসিংদী সরকারি কলেজের আহবায়ক রাকিব ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম সিফাত এবং ইউনিয়ন আহবায়ক বশির আহমেদ। 
তাছাড়াও শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের আরও ১৭ নেতার নাম উল্লেখ করা হয়েছে। তাদের পাশাপাশি অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। 
মামলার মাদী এডভোকেট শিরিন আক্তার বলেন, “আমার ছেলে তাদের আঘাতে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকায় লিখিত অভিযোগ জমা দিতে বিলম্ব হয়েছে। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আমার ছেলে, আমিসহ ও আরও ১২-১৪ জন আন্দোলনকারীকে তারা পিঠিয়ে আহত করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে ছিলাম কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা আমাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছে। তাই এ লিখিত অভিযোগ দায়ের করেছি।”
তিনি আরও বলেন, “আরেকটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে। সেখানে নরসিংদী সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে প্রধান আসামি করে, আরেকটি মামলা দায়ের করা হবে। কারণ তারা আমাদের কাছে চাঁদা দাবি সহ বিভিন্ন বাসা বাড়িতে হামলা চালিয়েছে। “
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো তানভীর আহমেদ বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। “

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ