শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার / ৪২৭ বার
আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

117

নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। শনিবার বিকালে নরসিংদীর চিনিশপুরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত স্কুলছাত্র তাহমিদ ভুইয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে এ দাবির কথা বলেন খোকন।

তিনি আরও বলেন, এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার আর নেই। তারা গণহত্যাকারী, তাদের বিরুদ্ধে এদেশের লক্ষ কোটি জনগণ। তারা আত্মগোপন করেছে, আত্মগোপন করেও তারা বাঁচতে পারবে না। বর্তমান অন্তবর্তীকালীন সরকার তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন এ বিশ্বাস আমাদের আছে। যত দ্রত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের আহবানও জানান তিনি।

খায়রুল কবির খোকন নিহত স্কুলছাত্র তাহমিদ ভুইয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারকে আর্থিক সহায়তা দেন।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুইয়া, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন,শহর যুবদল নেতা সুমন চৌধুরী,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন জাপ্পি, ছাত্রদল নেতা আব্দুর রউফ ফকির রনি প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ