শিরোনাম :
শিবপুরে সালুরদিয়া আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মনজুর এলাহীকে বৈধ প্রার্থী ঘোষণা নির্বাচন কমিশনের: আরিফ মৃধা’র আপীল খারিজ ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছে তাদের পরিবারের পাশে থাকতে হবে …..মনজুর এলাহী

স্টাফ রিপোর্টার / ৪১৪ বার
আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

35
 নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদেশের ৯০ ভাগ মানুষের সমর্থন ছিল। ছাত্ররা রাজপথে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। আর এই আন্দোলন করতে গিয়ে বহু শিক্ষার্থী ও জনতা পুলিশ এবং ছাত্রলীগের হাতে নিহত ও আহত হয়েছে। তাদের আত্মত্যাগেই আমরা পেয়েছি নতুন স্বাধীন বাংলাদেশ। আমাদের এখন সর্বপ্রথম কাজ হলো এদের পরিবারের পাশে দাঁড়ানো।
বিএনপি বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত। ১ লাখ ২৫ হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এক কোটির বেশি নেতা কর্মী আসামী রয়েছে। ৩৫ হাজার নেতাকর্মী ঘুম খুন করা হয়েছে। আমরা বিএনপি কিন্তু এই স্বৈরাচার  সরকারের পতন ঘটাতে পারি নাই। ছাত্র জনতার আন্দোলনে আমরা আজকে আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়েছি।
তিনি ১৪ আগস্ট শিবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় বক্তব্য কালে এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক কাজী সাহেদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাছুম মোল্লা, সদস্য ডাঃ বাচ্চু মোল্লা প্রমুখ।
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ