শিরোনাম :
বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার / ৫১৭ বার
আপডেট : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

225

রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে অন্তর্বতীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, আর কোনো ভাঙচুর নয়, সংঘাত নয়। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন, সব দলের নেতাদের সাথে সুন্দর আলোচনা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) ঢাকা ক্যান্টনমেন্ট থেকে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি। এর আগে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেনাপ্রধান তার বক্তব্যে স্পষ্ট করেন, সাম্প্রতিক সহিংসতায় প্রতিটা হত্যার বিচার হবে। প্রতিটা ঘটনার সুষ্ঠু তদন্ত হবে।
সবাইকে সাথে নিয়ে কাজ করা এবং দেশের সুন্দর ভবিষ্যত বিনির্মাণের প্রত্যয়ও ব্যক্ত করেন সেনাপ্রধান।
সেনাবাহিনী ও পুলিশ আর কোনো গুলি করবে না উল্লেখ করে ওয়াকার-উজ-জামান বলেন, চলমান পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্তই কেবল সেনাবাহিনী মাঠে থাকবে। আন্দোলনরত শিক্ষার্থী, ছাত্রজনতা ও সাধারণ জনগণকে ঘরে ফিরে যাবার আহ্বানও জানান তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ