শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৬

স্টাফ রিপোর্টার / ৬৮৭ বার
আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪

149

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে পৃথক দুটি স্থানে অজ্ঞাত পরিচয় ছয়জন যুবকের মৃত্যু হয়েছে। 
রবিবার (৮ জুলাই) বেলা ১১ টা ৫০ মিনিটে নরসিংদীর রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর রেলগেইট এলাকায় একজন ও রবিবার ভোরে উপজেলার কমলপুরে ট্রেন কাঁটা পড়ে আরো ৫ জনের মৃত্যু হয়। এনিয়ে দুটি পৃথক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনার সততা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক মোঃ শহিদুল্লাহ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরার শ্রীরামপুর রেলগেট এলাকায় এক ব্যক্তি রেললাইনের ওপর উঠে শুয়ে পড়েন। ওই সময় ঢাকা আগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। চেহারা বিকৃত হওয়াই নিহত ওই ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারেনি। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর। খবর পেয়ে লাশ উদ্ধারে কাজ করছেন নরসিংদী রেলওয়ে পুলিশ সদস্যরা।

এদিকে একই দিন ভোরে উপজেলার কমলপুরে চিটাগাং মেইলের নিচে কাটা পরে অজ্ঞাত পরিচয় পাঁচ জন নিহত হয়। তাদের বয়স ১৮ থেকে ২৫ বছর। পৃথক দুটি দুর্ঘটনায় এনিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ