শিরোনাম :
সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

নরসিংদী জেলা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার।

মাইনউদ্দিন সরকার / ৫৬৭ বার
আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪

78

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত বিশেষ অভিযানে ৫৮৩ পিস ইয়াবা ও ০৩ কেজি গাঁজা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে ।
মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) শামসুল আরেফিন।


তিনি জানান, মঙ্গলবার (২ জুলাই) বিকেলে পলাশ থানা পুলিশ খালিসাকারটেক এলাকা হতে-৩০০ পিস ইয়াবা উদ্ধারসহ শাওন (৩৩), সাইদুল (৩২), মোঃ শফিকুল ইসলাম (২৬) নামের ৩ জন গ্রেফতার করে। হয়। একই দিন রাতে শিবপুর থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে লাখপুর এলাকা থেকে ৩ কেজি গাঁজা উদ্ধারসহ নাঈম মিয়া(২৩) ও শামীম মিয়া(২৪) নামের ০২ জন গ্রেফতার করে। অপর আরেকটি অভিযানে দক্ষিণ সাধারচর এলাকা থেকে ২৫৩ পিস ইয়াবা উদ্ধারসহ মো: জুয়েল মিয়া(২৮) ও মো: সবুজ খান(৪২) নামের ২ জন গ্রেফতার করে। অপর একটি অভিযানে বেলাব থানা পুলিশ মঙ্গলবার রাতে দেওয়ানের চর এলাকা থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধারসহ মো: রাসেল মিয়া(২৫) নামের ১ জনকে গ্রেফতার করেছে । পাশাপাশি রায়পুরা পুলিশ পরোয়ানা মূলে ৫ জন গ্রেফতার করেছে। এছাড়াও অন্যান্য ইউনিট বিভিন্ন অপরাধে আরো ২১ জন গ্রেফতার করেছে ।
তিনি আরো জানান, উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ ১৮টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে। এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সকল প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ