বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

নরসিংদীর বিশিষ্ট শিক্ষাবিদ ফজলুল হক ভূঁইয়ার ২১তম মৃত্যুবার্ষিকী ১৫ জুন

প্রতিনিধির নাম / ১৩১০ বার
আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

560

চেতনা ডেস্কঃ

নরসিংদী শহরের ব্রাক্ষন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম ফজলুল হক ভূঁইয়া’র ২১তম মৃত্যুবার্ষিকী আগামী ১৫ জুন। শিক্ষার্থী অভিভাবক তথা সর্বমহলে হক স্যার হিসেবে সুপরিচিত ছিলেন তিনি।

বিশ্বব্যাপী মানুষ গড়ার কারিগর হিসেবে স্বীকৃত ও সমাদৃত শিক্ষকগণ। আর সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনে আত্মনিবেদিত এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। পিতৃস্নেহ ও মমতা দিয়ে হৃদয় মনকে সুশিক্ষার আলোয় আলোকিত করতে সর্বদা সচেষ্ট ছিলেন শিক্ষার্থীদের। কর্মজীবনে শিক্ষার্থীদের মেধামননে, আদর্শ ও চিন্তাচেতনায় উজ্জীবিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার এক বিরল দৃষ্টান্ত ছিলেন হক স্যার।

পেশাগত জীবনে শিক্ষকতা ছাড়াও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদনা ও প্রকাশনায় জড়িত ছিলেন তিনি। হক স্যার ছিলেন সত্য প্রকাশে একজন সাহসী কলম সৈনিক। তার সম্পাদনা, প্রকাশনা ও লেখনীতে পত্রিকাটি সর্বস্তরের পাঠক মহলে সমাদৃত হয়।

১৯৩৪ সালে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৩ সালের ১৫ জুন তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন। পরিবার, স্বজন ও শুভ্যানুধায়ীদের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত এবং দোয়া কামনা করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ