শিরোনাম :
সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

নরসিংদী ও পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী আনোয়ার এবং সৈয়দ জাবেদ

স্টাফ রিপোর্টার / ৫৬১ বার
আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪

107

কেন্দ্রের বাইরে দুই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে প্রথম ধাপে নরসিংদীর দুই উপজেলা সদর ও পলাশ উপজেলা পরিষদের ভোটগ্রহণ (২০২৪)। তুলনামূলক ভোটার উপস্থিতি কম হলেও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়া পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে স্ব-স্ব কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। পরে রাতে উপজেলা পরিষদে সব কেন্দ্রের সম্মিলিত ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
ঘোষিত ফলাফল অনুযায়ী নরসিংদী সদর উপজেলায় চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতিকে ৭২ হাজার ৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শীলমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাকির আনারস প্রতিকে পেয়েছেন ৫০ হাজার ৯১৫ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো: ওয়ালিউর রহমান (মাইক) ৩৫ হাজার ১১৫ ভোট। তার নিকটতম কফিল উদ্দিন (টিয়াপাখি) পেয়েছেন ৩৪ হাজার ৯০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন আঞ্জুমান বেগম (কলস) ৫১ হাজার ৯২৭ ভোট পেয়ে। তার নিকটতম সোহানা আক্তার (ফুটবল) পেয়েছেন ৩৩ হাজার ৮৯৯ ভোট।
নরসিংদী সদর উপজেলায় মোট ভোটার ৫ লাখ ৩৭ হাজার ৫৫৯ জন। এরমধ্যে ২৩.৭৪১২ শতাংশ ভোট পড়েছে।
অপরদিকে নরসিংদী পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতিকে ৩১ হাজার ৩৪৮ ভোট পেয়ে তৃতীয়বারের মত বিজয়ী হয়েছেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার ২ বারের সাবেক মেয়র মো: শরীফুল হক (এমপির শ্যালক) দোয়াত কলমে পেয়েছেন ৩০ হাজার ৯৭৬ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ক্বারী উল্লাহ সরকার (বই) ২৮ হাজার ৬৮৩ ভোট। তার নিকটতম সাইফুল ইসলাম গাজী (চশমা) পেয়েছেন ১৯ হাজার ৮৬৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম (কলস) ৩৫ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম নাসিমা সুলতানা (হাঁস) পেয়েছেন ২৬ হাজার ৬৬১ ভোট।
পলাশ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৯৭২ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ৩৫.৯৩ শতাংশ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ