শিরোনাম :
নোটেড আর গট ইট এ সীমাবদ্ধ জেলা প্রশাসক ! পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

জার্মানীর বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফোট এ অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও বাংলা শুভ নববর্ষ ১৪৩১

প্রতিনিধির নাম / ১৩৩৩ বার
আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

687

জমকালো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জার্মানীর বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফোট এ অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও বাংলা শুভ নববর্ষ ১৪৩১। স্থানীয় একটি অডিটোরিয়ামে এই বর্ণিল আয়োজন করে বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট জার্মান। শনিবার বাংলাদেশিদের অনুষ্ঠিত এই মিলন মেলায় ফ্রাঙ্কফুর্ট ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। একই সময়ে বাংলা শুভ নববর্ষ উপলক্ষে বৈশাখী আড্ডায় মেতে ওঠেন তারা। বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট জার্মান ও দেশ সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নরসিংদীর কৃতি সন্তান, এনবিআর এর সাবেক চেয়ারম্যান, পদ্মা সেতু প্রকল্পের সাবেক সফল সেতু সচিব বর্তমানে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশারফ হোসেন ভূঁইয়া এনডিসি। এছাড়া উপস্থিত ছিলেন জার্মানি প্রবাসী বাংলাদেশীদের পরিবার পরিজননহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ঈদ ও নববর্ষের সাঁজে সজ্জিত জার্মানি প্রবাসী বাঙালি রমণীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। সব কিছু মিলিয়ে অনুষ্ঠান হয়ে উঠে প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ।

মনমাতানো এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন, বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদ, ও ঝিলিক। এছাড়া সংগীত পরিচালক, সুরকার, গিটারিস্ট, অভিজিৎ চক্রবর্তী জিতু, জনপ্রিয় ড্রামার মিঠু ও প্রখ্যাত বাদ্যযন্ত্রবাদক বাপ্পিসহ আরো বিভিন্ন কণ্ঠশিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক সন্ধ্যায় শিশু কিশোরদের অংশগ্রহণ সকল প্রবাসীদের মাঝে মিলনমেলার এই অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তুলে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেশ স্কুলের প্রতিষ্ঠাতা ও দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মিঠু কবির।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ