শিরোনাম :
সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

নরসিংদীতে ঈদ সালামির নামে চাঁদাবাজী : অস্ত্রসহ আটক ১

স্টাফ রিপোর্টার / ৭৬৪ বার
আপডেট : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

100

নরসিংদী শহরে ঈদ সালামীর নামে এক ব্যবসায়ীর নিকট দেড় লাখ টাকা চাঁদা দাবী করে না পাওয়ায় সেই ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের নিকট মুক্তিপণ দাবী করলে, পরিবারের সদস্যরা জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে সহযোগিতা কামনা করেন। সংবাদ পেয়ে নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশনায় সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ’র তত্বাবধানে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেন। এসময় তিনটি চাপাতি,একটি লম্বা ছুরি ও একটি সুইচগিয়ার উদ্ধারসহ আরিফ নামে একজনকে আটক করা হয়েছে।

উদ্ধারসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ।

তিনি জানান, মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের ব্রাক্ষনপাড়ায় মুনা এন্টারপ্রাইজের মালিক আমজাদ হোসেন এর কাছে ঈদের সালামি হিসেবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাবী করেন, আটককৃত আরিফসহ আরো ৩/৪ জন। আমজাদ হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানালে, তারা ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মোবাইলে পরিবারের সদস্যদের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবী করেন। পরিবারের সদস্যরা ৯৯৯ এর মাধ্যমে সহযোগিতা চাইলে, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশনায় অভিযান চালিয়ে ঘোড়াদিয়া এলাকার কাঠবাগান থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করি। এসময় আরিফ নামে একজনকে আটক করলেও তার সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি চাপাতি,একটি লম্বা ছুরি ও একটি সুইচগিয়ার উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃত আরিফ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ