শিরোনাম :
একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

নরসিংদীতে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে চালক নিহত

স্টাফ রিপোর্টার / ১০৬৮ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

441

নরসিংদীর রায়পুরায় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক দুর্ঘটনায় মো. ফাহিম খা (১৭) নামের এক শিক্ষার্থী কিশোর নিহত হয়েছেন।
নিহত ফাহিম খা আমিরগঞ্জের খা বাড়ির আওলাদ খার ছেলে। এসএসসি পাস করা বাবার ব্যবসা দেখাশোনা করতে।
ঘটনা সত্যতা নিশ্চিত করেন রায়পুরা থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় নরসিংদী-রায়পুরা সড়কের আমিরগন্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শ স্থানীয়রা জানান, ইফতারের সময় সন্ধ্যায় নিহত ফাহিম বাবার দোকান থেকে ইফতারের জন্য মোটর বাইক নিয়ে দ্রুতগতিতে বাসায় ফিরছিলেন। এমন সময় এক পথচারী রাস্তা পারাপার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে ব্রেক ধরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে ছিটকে পড়ে যান। বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশার চাকার নিচে চাপা পড়ে মাথা আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহতের চাচা হাকিম খা বলেন, ফাহিম এসএসসি পাশ করে পড়াশোনার পাশাপাশি বর্তমানে বাবার মিষ্টির দোকান দেখাশোনা করতো। দোকান থেকে ইফতারের জন্য বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।
আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার পর পর স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তাদের সাথে কথা বলেছি তারা কোন অভিযোগ করবে না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ