শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

এতিমদের সাথে ইফতার করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার / ৬৪১ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

116

গত ১৮ মার্চ সোমবার মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর সরকারি শিশু পরিবারের ৬৮ জন এতিম শিশুদের সঙ্গে নিয়ে ইফতার করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। এ সময় তিনি সরকারি শিশু পরিবার পরিদর্শন ও শিশুদের খোঁজ খবর নেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভুইয়া (পিপিএম) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান বলেন, এখানে শিশুদের সুন্দরভাবে বেড়ে উঠার সকল সুযোগ সুবিধা রয়েছে। আমরা সবসময় খেয়াল রাখি তাদের যেন কোনো সমস্যা না হয়। এখানকার বাচ্চারা লেখাপড়া করে সরকারি চাকরিতে যোগদান করছে।
জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, সমাজে অনেক শিশু রয়েছে যারা সুবিধা বঞ্চিত। তারা হয়ত অনেকেই ঝড়ে পড়ছে শিক্ষার আলো থেকে। শিশু পরিবারের শিশুদের সঙ্গে ইফতার করে অনেক ভালো লাগছে। শিশু পরিবারে শিক্ষার জন্য সুন্দর পরিবেশ রয়েছে। এখানে কিছু অবকাঠামোর সংকট আছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এইসব সমস্যার সমাধান হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ