শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

আইটিবি বার্লিনে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী

স্টাফ রিপোর্টার / ৯৭৫ বার
আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪

171

জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা আইটিবি বার্লিনে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
মঙ্গলবার (৫ মার্চ) তিন দিনব্যাপী মেলার উদ্বোধনী দিনে তিনি এ প্যাভিলিয়ন উদ্বোধন করেন।
প্যাভিলিয়ন উদ্বোধনের সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রচারের মাধ্যমে আমাদের পর্যটন পণ্যগুলো বিশ্বের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। আন্তর্জাতিক পর্যটন মেলাগুলো আমাদের পর্যটন পণ্য ও সেবা বিশ্বের কাছে তুলে ধরার জন্য একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বাংলাদেশের এ ধরনের মেলায় অংশগ্রহণের মাধ্যমে আরও বেশি সংখ্যক বিদেশি পর্যটক আকর্ষণ করার সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, আইটিবি বার্লিনে অংশগ্রহণ বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও ক্রমবর্ধমান পর্যটন সুবিধাকে তুলে ধরে বিশ্ব পর্যটন বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের পথ প্রশস্ত করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, কমার্শিয়াল কাউন্সিলর মো. সাইফুল ইসলাম।
উল্লেখ্য, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নেতৃত্বে এ মেলায় বাংলাদেশ থেকে রিভারাইন ট্যুরস, ট্রাভেল কাইটস, অতার্কি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হিলভিউ ট্যুরিজম, এ ওয়ান ট্যুরিজম, এসকেপ বাংলাদেশ ও গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীরা মেলায় আগত বিভিন্ন দেশের পর্যটক ও ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে বাংলাদেশের পর্যটন আকর্ষণের ওপর প্রস্তত করা বিভিন্ন অফার ও প্যাকেজ তুলে ধরছে।




Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ