শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

বিদেশিদের কথায় বিএনপি আন্দোলন করে না : ড. মঈন খান

স্টাফ রিপোর্টার / ৫৮৬ বার
আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

112

বিদেশিদের কথায় বিএনপি আন্দোলন করে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘জনগণের মুক্তি ও সুন্দর জীবনযাপনের জন্য আন্দোলন অব্যাহত আছে, থাকবে। বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না। বিএনপি রাজনীতি করে জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়। ’
বৃহস্পতিবার মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
মঈন খান বলেন, ‘জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি করেছেন। কিন্তু আওয়ামী লীগ বিভেদের রাজনীতি করে। বাংলাদেশ যে আদর্শ নিয়ে সৃষ্টি হয়েছিল, সে আদর্শ থেকে সরকার সরে গেছে। ’
এ সময় ক্ষমতার মোহ থেকে বেরিয়ে একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান আবদুল মঈন খান।
সফররত মার্কিন প্রতিনিধি দলের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। তাদের নীতি অনুযায়ী তারা যাচ্ছে। বিএনপি জনগণের মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ