শিরোনাম :
নোটেড আর গট ইট এ সীমাবদ্ধ জেলা প্রশাসক ! পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার / ৬৭০ বার
আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

282

নরসিংদীর ঘোড়াশালে এনা পরিবহনের যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে দুই গাড়ির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।
শনিবার ভোর ৪টার দিকে পলাশ উপজেলার নরসিংদী-ঘোড়াশাল-টঙ্গী সড়কের ঘোড়াশালের ভাগদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মো. নাইবুল ইসলাম এ তথ্য জানান।
নিহত এনা পরিবহনের চালকের নাম মো. শহিদ। তার বাড়ি কিশোরগঞ্জে। তবে কাভার্ডভ্যানের চালকের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ভোরে ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা এক কার্ভাডভ্যানের সাথে দ্রুতগতির এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হয়। গুরুত্বর আহত হয় আরও ৬ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা এবং সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাশ থানার ওসি তদন্ত মো. জসিম উদ্দিন জানান, এই দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ