শিরোনাম :
নোটেড আর গট ইট এ সীমাবদ্ধ জেলা প্রশাসক ! পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ১৫৪৫ বার
আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

799

নরসিংদীর ঐহিত্যবাহী নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১১ ফেব্রুয়ারী বিদ্যালয়টির মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি মিয়া মোঃ মঞ্জুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া। উদ্বোধক হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ ভূঁইয়া, শহর যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আশরাফ হোসেন সরকার, কাউন্সিলর সাইফুল ইসলাম ভূঁইয়া বাবু, জেলা তাঁতী লীগের আহ্বায়ক কায়কোবাদ হোসেন কানু, মুরাদ হাসান নিছার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত চন্দ্র দেবনাথ।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা বেলুন ও পায়রা ওড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা। ক্রীড়া পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শংকর চন্দ্র সাহা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ