মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

আব্দুল মান্নান ভুঁইয়ার সহধর্মীনীর ৩য় মৃত্যু বা‌র্ষিকী আজ

স্টাফ রিপোর্টার / ৬৮২ বার
আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

171

আজ শুক্রবার ৯ ফেব্রুয়া‌রি ‌বিএন‌পির সা‌বেক মহাস‌চিব, সাবেক স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী,মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তী নেতা আবদুল মান্নান ভুঁইয়া’র সহধর্মিনী ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপিকা মরহুমা মরিয়ম বেগম এর ৩য় মৃত্যু বার্ষিকী।
এ উপলক্ষে অধ্যাপিকা ম‌রিয়ম বেগ‌মের পরিবারের পক্ষ থেকে খত‌মে কোরআন, কবর জিয়ারত, মরহুমার ছোট ছেলে ভূঁইয়া নন্দিত নাহিয়ান সজনের ঢাকা মোহাম্মদপুর বাসায় ও
গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুরে ধানুয়াস্থ আবদুল মান্নান ভুঁইয়ার সমাধীস্থল সংলগ্ন বাসায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আলহাজ্ব আরিফুল ইসলাম মৃধা মরহুমার বি‌দেহী আত্মার মাগ‌ফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ্ তায়ালা ‌কিংবদন্তী নেতা আব্দুল মান্নান ভুঁইয়া ও সহধর্মীনী মরহুমা অধ্যাপিকা ম‌রিয়ম বেগম‌কে জান্নাত বাসী করুন ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ