শিরোনাম :
নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিনিদ্র নরসিংদী’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘বন্ধন’ এর মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার / ৬৬২ বার
আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

119

বিনিদ্র (একটি সামাজিক সংগঠন) নরসিংদী’র প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ প্রকাশনা ‘বন্ধন’ এর মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারী) নরসিংদী প্রেস ক্লাব হলরুমে আনন্দময় পরিবেশে এই অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসাসিয়েশনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধক ছিলেন চিনিশপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন। প্রধান আলোচক ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ লিমিটেড এর পরিচালক রাসেল বিন হাসানাত। বিনিদ্র সংগঠনের প্রধান উপদেষ্টা ও নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক আবেদ টেক্সটাইল এর পরিচালক মাহবুব হোসেন মনির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী জমাদিউল হক, শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী প্রেস ক্লাবের সদস্য এস এম আরিফুল হাসান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সওকত আলী, আমাদের শিবপুর গ্রুপের এডমিন টুটুল সরকার।
প্রধান অতিথি শিল্পপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, তরুণ প্রজন্ম হচ্ছে এই সমাজের উজ্জীবিত শক্তি। আজকের এই যুবকরা হলো ফাগুনের ভরা ক্ষেত। তারা নিজের ইচ্ছায় ঐক্যবদ্ধ হয়েছেন। নিজের সমাজকে পরিবর্তন করার জন্য। আমি খুবই আনন্দিত হয়েছি বিনিদ্র এই সংগঠনের কার্যক্রম দেখে। সমাজ পরিবর্তনের জন্য প্রথমে নিজের পরিবর্তন করতে হবে। নিজকে সময় দিতে হবে, ভালবাসতে হবে। প্রতিষ্ঠিত হতে হবে। তাহলেই সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে। আর প্রয়োজন হলো ভালো মানুষ হওয়া। আমি বলব একজন ভালো মানুষ তখনই বলা যায় যখন তার কাছে সবাই নিরাপদ থাকে। অর্থাৎ যে মানুষটির কাছে তার পরিবার, তার আত্মীয় স্বজন, প্রতিবেশী, খালাতো বোন, চাচাতো বোন নিরাপদ থাকবে। তখনই সে হবে ভালো মানুষ। আর আমাদের সমাজে ভালোকে ভালো বলার অভ্যাসটা নেই বললেই চলে। আমরা অন্যের ভালো বলতে পারিনা। সামনে বললেও পিছনে বদনাম করে বেড়াই। এই প্রবনতা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। মানুষের ভালোকে ভালো বলতে হবে। ভালো কাজের প্রশংসা করতে হবে। তাহলেই সমাজ পরিবর্তন হবে। প্রতিদিন কারো না কারো উপকার করতে হবে। গ্রামের মধ্যে অসহায় মানুষের জন্য কাজ করতে হবে। তাহলেই এই সংগঠন এগিয়ে যাবে। এই দেশটা আমাদের সকলের। দেশের জন্য সকলে কাজ করতে হবে। তাহলেই আমরা এগিয়ে যেতে পারব। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিনিদ্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন সাদমান হাসান সুমন, এডমিন তামি ইকবাল, হানিফ মাহমুদ, সাব্বির আহমেদ প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ