শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিবপুরে সরকারি নীতিমালা অমান্য করে নলকূপ স্থাপন

শিবপুর প্রতিনিধি / ৮৭১ বার
আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

203

নরসিংদীর শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে কৃষি জমিতে সেচ কাজের জন্য ডাবল লিফটিং সেচ স্কীম (বিএডিসি)এর গভীর নলকূপ থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে সেচ এরিয়ার ভেতরে সরকারি নীতিমালা অমান্য করে অগভীর দুটি নলকূপ স্থাপন করা হয়েছে। সেখানে সেচ নীতিমালা সম্পূর্ণরূপে অমান্য করা হয়েছে। শুধু তাই নয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক পানি সরবরাহ করা হচ্ছে।
জানা যায়, উপজেলার ভুরভুরিয়া গ্রামে ডাবল লিফটিং সেচ স্কীমের সাইট মাসুদ মিয়ার দ্বারা পরিচালিত বিএডিসি’র সেচ স্কীমের এরিয়ার ভিতরে নিয়ম বহির্ভূতভাবে মৃত ফয়েজ আলীর ছেলে লিয়াকত আলী ও একই গ্রামের মৃত আলতাফ হোসেন এর ছেলে আসাদ সরকার, অগভীর নলকূপ স্কীম পরিচালনা করে যাচ্ছেন যা ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের সরকারি বিধিমালা অনুযায়ী স্থাপিত হয়নি। বিধিমালা অনুযায়ী একটি অগভীর নলকূপ হতে অন্যটি নূন্যতম ৮২০ ফিট এবং প্রবাহমান নদী হতে ৪৯২০ ফিট দূরে হতে হবে কিন্তু সেখানে অগভীর নলকূপ দুই টি প্রবাহমান নদী হতে ৩০৩ ও ৪৯৭ ফিট দূরে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ নিয়ে ভুরভুরিয়া বিএডিসির পরিচালক মাসুদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ করেন। পরে সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মোশাররফ হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) ওমর ফারুক সরজমিন তদন্ত করে কার্যকারি পদক্ষেপ নেওয়া জন্য প্রতিবেদন দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর। স্মারক নং ১৫৪।
এবিষয়ে আসাদ সরকার বলেন, আমার সেচ নলকূপ আগে থেকে ছিল, বিএডিসি’র সেচ নলকূপ পরে স্থাপন করা হয়েছে।
উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: সজীব জানান, এবিষয়ে অবগত আছি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ