শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

নরসিংদীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার / ৬২৫ বার
আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

185

নরসিংদীতে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এমএ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, যুগ্ম আহ্বায়ক এড. আব্দুল বাসেত, গোলাম কবির কামাল, দ্বীন মোহাম্মদ দিপু, ফারুক উদ্দিন ভূঁইয়া, আমিনুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য আলমগীর হাবিব, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সজল, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না।
আলোচনা সভায় মঞ্জুর এলাহী বলেন, সরকার প্রহসন মূলক নির্বাচনের মিথ্যা নাটক করে দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। নির্বাচনের সময় আমরা কারাগারে ছিলাম। নরসিংদী জেলখানায় ১৩ শতাধিক কয়েদি আছে। তাদের কেউ নির্বাচনে পোস্টাল ভোট দেয়নি।
তিনি বলেন, আমি আমার সহকর্মীদের বলছি নিরাশ হবেন না। কয়েকদিনে মধোই আন্দোলনের ডাক আসছে। বিএনপি আন্দোলনে ছিল আন্দোলনে আছে এবং থাকবে। আন্দোলনের শেষ পরিণতি না দেখে বিএনপির নেতারা ঘরে ফিরে যাবে না।
আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ