শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

নরসিংদী থেকে চুরি হওয়া ৫৬ টি মোবাইল কুমিল্লা থেকে উদ্ধার। আটক ৩

স্টাফ রিপোর্টার / ৬৬৯ বার
আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

225

নরসিংদীর পলাশ ওয়াপদা গেটের একটি দোকানে চুরি হওয়া ৫৬ টি মোবাইল উদ্ধারসহ ৩ জনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। আজ শনিবার (২০ জানুয়ারী) দুপুরে পলাশ থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।


সংবাদ সম্মেলনে কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, গত ৮ই ডিসেম্বর ২৩ ভোরে নরসিংদীতে পলাশ থানাধীন পলাশ নতুন বাজারে ওয়াপদা গেইটের বিপরীতে মীম টেলিকম নামে ওই মোবাইলের দোকানের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোরেরা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল চুরি করে পালিয়ে যায়। এই ঘটনায় পলাশ থানায় মামলা রুজু হওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, এর দিক নির্দেশনায় ও পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাঃ ইকতিয়ার উদ্দিন এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক, মোঃ জসিম উদ্দিন ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুহাম্মদ আলতাব হোসেন সহ সঙ্গীয় অফিসার ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস টিম মামলাটি তদন্ত শুরু করেন। পরে বিভিন্ন তথ্য উপাত্ত ও প্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার (১৯ জানুয়ারী) কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় চুরি হওয়া ৫৬ টি মোবাইল উদ্ধার করেন। এই ঘটনায় ৩ জন আসামীকে গ্রেপ্ততার করে।
আসামীদের যথাযথ নিয়ম মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণপূর্বক রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, পরবর্তীতে অন্যান্য সহযোগী আসামীদেরকে সনাক্তপূর্বক আইনের আওতায় আনা হবে। জেলা পুলিশ সুপারের নির্দেশ ক্রমে পলাশ থানা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ