শিরোনাম :
নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

দীর্ঘ প্রায় ৩ মাস পর জামিনে মুক্তি পেলেন মনজুর এলাহী

প্রতিনিধির নাম / ৬৯৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

93

দীর্ঘ প্রায় ৩ মাস পর কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী। জেলা বিএনপির এই শীর্ষ নেতার মুক্তির সংবাদে ঈদের আনন্দে মেতে উঠে হাজার হাজার নেতাকর্মী। নরসিংদীর জেলা কারাগারের মূল ফটকের সামনে ছুটে আসেন তারা। এ সময় জনসমুদ্রে পরিণত হয় পুরো কারাগার এলাকা। আজ বৃহস্পতিবার বিকেলে জামিনে মুক্তি পাওয়ার পর জেলা কারাগার গেইটে মনজুর এলাহীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে দলীয় নেতাকর্মীগণ পৌর শহরের ব্রাহ্মন্দী মোড়ে তাকে অভ্যর্থনা জানান।

মনজুর এলাহী বলেন, মিথ্যা মামলা হামলা দিয়ে কাউকে দাবিয়ে রাখতে পারবেন না সরকার। দলীয় নেতাকর্মীর পাশে ছিলাম, সব সময় থাকবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা কৃষক দলের সভাপতি রবিউল ইসলাম, শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এর আগে ২৮ অক্টোবর এর মহাসমাবেশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মিথ্যা ও গায়েবী মামলায় ২৩ অক্টোবর সোমবার রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর থেকে মনজুর এলাহীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। ২৪ অক্টোবর মঙ্গলবার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে নরসিংদী আদালত। পরে বিভিন্ন সময়ে মোট ১১ টি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ