ডামি নির্বাচন বাতিল এবং শেখ হাসিনার পদত্যাগের দাবীতে কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
নরসিংদী জেলা ইউনিটের সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. আব্দুল বাসেদ এর নেতৃত্বে আজ রবিবার (১৪ জানুয়ারী) দুপুরে নরসিংদী জেলা আদালত প্রাঙ্গণে এই কালো পতাকা মিছিল করেন তারা।
মিছিল শেষে নরসিংদী জেলা আইনজীবী ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড. আব্দুল বাসেদ, সহ সভাপতি এড. জসিমউদদীন মৃধা, সাংগঠনিক সম্পাদক এড.মাজেদুল হক রুবেল,এড.উম্মে সালমা মায়া, এড.কানিজ ফাতেমা, এড. নজরুল ইসলাম, এড. আহসানউল্লাহ।
এসময় নরসিংদী জেলা আইনজীবী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।