শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিবপুরে শীতার্তদের পাশে ফিরোজা আরিফ ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার / ৬৬০ বার
আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

158

ঠাণ্ডা বাতাসে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষদেরকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদেরকে কিছুটা উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থা ও ফিরোজা আরিফ ফাউন্ডেশন। শনিবার ১৩ জানুয়ারি বিকেলে উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।


অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঁইয়া, ফাতেমা টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন ফিরোজা আরিফ ফাউন্ডেশনের পরিচালক ফাখরুল আলম খান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ফাতেমা টেক্সটাইল।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ