শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

জার্মান রাষ্ট্রপতির সংবর্ধনা সভায় মোশাররফ হোসেন ভূইয়া :গণতান্ত্রিক বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন সরকার প্রধান শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার / ৬৮৫ বার
আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

201

জার্মান ফেডারেল মহামান্য রাষ্ট্রপতি ডঃ ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার প্রেসিডেন্সিয়াল প্যালেসে (বেলভিউ প্যালেস) বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সম্মানে নববর্ষের সংবর্ধনার আয়োজন করেছিলেন। গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত সম্বর্ধনায় বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো: মোশাররফ হোসেন ভূইয়া অংশ নেন। সে সময় মাহামন্য রাষ্ট্রপতি একে একে সব দেশের কূটনীতিকের সঙ্গে কথা বলেন এবং বক্তব্য রাখেন।


রাষ্ট্রপতি তাঁর বক্তৃতায় রাষ্ট্রদূতদের অভিবাদন জানান। তিনি তার বক্তব্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইসরাইল-ফিলিস্তিন গণহত্যা নিয়ে কিছু কথা উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, জার্মানি ইসরায়েলকে সমর্থন করে। তবে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এর সমাধান চায়।


এছাড়াও রাষ্ট্রপতি জলবায়ু প্রভাবিত দেশগুলির দুর্দশাগ্রস্ত মানুষের জন্যও মমতা প্রকাশ করেন। জার্মানি ও অন্যান্য সকল দেশ গুলোর মধ্যে ভালো সহযোগিতার জন্য রাষ্ট্রদূতদের কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রদুত মোশাররফ হোসেন বলেন, আমার সাথে কথা বলার সময়, রাষ্ট্রপতি সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করেন। শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসায় তিনি আনন্দিত বলে জানান। সে সময় আমি তাঁকে উল্লেখ করি যে, তিনি গণতান্ত্রিক বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন সরকার প্রধান। সে সময় অন্যান্য রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সাথে কথা বলতে গিয়ে আমাদের সাম্প্রতিক নির্বাচনের কথা উঠে আসে। তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার পাশাপাশি বিশ্ব শান্তিতে অবদানের প্রশংসা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ