শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সিইসি’র নির্দেশ উপেক্ষিত ; এখনো গ্রেফতার হয়নি মন্ত্রীপুত্র সাদী, জনমনে প্রশ্ন

চেতনা রিপোর্ট / ৭১৪ বার
আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

146

চেতনা রিপোর্টঃ বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, দিনভর জোরপূর্বক নৌকা প্রতিকে সীল মারা ও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে সদ্য সমাপ্ত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নরসিংদী ৪ মনোহরদী-বেলাব আসন। দু’টি উপজেলা নিয়ে এই আসনটি। আসনটিতে এবারের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। ভোটের দিন সকালবেলা ভোট গ্রহণ কার্যক্রম শুরুর সাথে সাথে কিছু কর্মী সমর্থক সঙ্গে নিয়ে এই কেন্দ্রটিতে প্রবেশ করেন শিল্পমন্ত্রী পুত্র মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। এ সময় দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে জোরপূর্ব্বক ১২ টি ব্যালট বই ছিনিয়ে নেন এবং নৌকা প্রতিকে সীল মারেন তিনি । এ ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় ছড়িয়ে পড়লে এই অভিযোগে তাকে গ্রেফতারের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সিইসি এমন নির্দেশ দিলেও বহাল তবিয়তেই রয়েছেন মন্ত্রীপুত্র সাদী। এখনো তাকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে জেলার রাজনৈতিক, সচেতনমহল ও স্থানীয়দের মাঝে। তবে জাল ভোট দেয়ার অভিযোগে ভোট গ্রহণসহ কেন্দ্রটি বাতিল করেছেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।

সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে জানা যায়, ওই দিন ভোট গ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে কিছু কর্মী নিয়ে বেআইনী ভাবে কেন্দ্রে প্রবেশ করে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্বে থাকা কর্মকর্তার নিকট থেকে ১২ টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা মার্কায় ভোট মারে তারা। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে উত্তেজনা সৃস্টি হলে তারা চলে যায়। পরে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলে বিরোধপূর্ন কেন্দ্রটি বাতিলের নির্দেশ দেন তিনি।

এ ব্যাপারে বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা হাছিবা খান জানান, অভিযুক্ত সাদীকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে এ বিষয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বিরক্তি প্রকাশ করে অতিশীঘ্রই মন্ত্রীপুত্র সাদী কে গ্রেফতারের নির্দেশ প্রদান করেছেন বলে জানা যায়। সিইসি’র এই নির্দেশের পরও অভিযুক্ত সাদীকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি, তা জানা যায়নি। তবে দ্রুত মন্ত্রীপুত্র সাদীকে আইনের আওতায় আনা হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ