শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনের ফলাফল ঘোষণা

প্রতিনিধির নাম / ৬৫৭ বার
আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

180

ভোট কেন্দ্র ঘিরে সরব উপস্থিতি ছিলো আওয়ামী লীগ নেতাকর্মীদের। তবে ভোটারদের উপস্থিতি ছিলো কম। আর এরই মধ্যদিয়ে আজ রোববার বিকেল ৪টায় শেষ হয়েছে নরসিংদীর ৫টি আসনে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে জেলার বিভিন্ন ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডক্টর বদিউল আলম। এদিকে বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করলেও, ক্ষমতাসীন আওয়ামীলীগসহ নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে, মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন নরসিংদীর ৫টি আসনে।

জেলার বিভিন্ন ভোট কেন্দ্র থেকে সর্বশেষ পাওয়া ফলাফলে নরসিংদী ১ আসনে মোট ১৩৬টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী নজরুল ইসলাম হিরু বীর প্রতিক পেয়েছেন ৮৮ হাজার ১ শত ৮৩ ভোট আর ঈগল প্রতিকে তার নিকটতম প্রতিদ্বন্ধী কামরুজ্জামান কামরুল পেয়েছেন ৫৫ হাজার ৫ শত ৫৯ ভোট। নরসিংদী ২ আসনে মোট ৯০টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ পেয়েছেন ৮৬ হাজার ৯ শত ৪১ ভোট পেয়ে বিজয়ী আর লাঙ্গল প্রতিকে তার নিকটতম প্রতিদ্বন্ধী এ এন এম রফিকুল আলম পেয়েছেন ৪ হাজার ৯ শত ১৫ ভোট। নরসিংদী ৩ আসনে মোট ৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রাথী সিরাজুল ইসলাম মোল্লা ৫৬ হাজার ৭ শত ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফজলে রাব্বি খান পেয়েছেন ৪৫ হাজার ১ শত ১৫ ভোট। নরসিংদী ৪ আসনে মোট ১৫৮টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন পেয়েছেন ৭৭ হাজার ৯ শত ৮২ ভোট আর ঈগল প্রতিকে তার নিকটতম প্রতিদ্বন্ধী সাইফুল ইসলাম খান বীরু পেয়েছেন ৭০ হাজার ৬ শত ৮৫ ভোট। নরসিংদী ৫ আসনে মোট ১৬৩টি ভোট কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু পেয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৭ শত ৫৬ ভোট আর ঈগল প্রতিকে তার নিকটতম প্রতিদ্বন্ধী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৬৪ হাজার ৭৭ ভোট।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ