শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

নরসিংদী জেলা আওয়ামী লীগের অর্ন্তদন্দ।। ভেংগে পড়েছে সাংগঠনিক ভীত

স্টাফ রিপোর্টার / ৬২৫ বার
আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

186

নৌকা আর ঈগলে মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে নরসিংদীর চারটি আসনে। ইতিমধ্যে শেষ হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণার। ভোট গ্রহণের আর মাত্র ১ দিন বাকী। ভোটের দিন যতো ঘনিয়ে আসছে, ততোই উজ্জীবিত হচ্ছে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থীরা।
এই পরিস্থিতি বিরাজ করছে জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতেই। নির্বাচনে হার জিত নিয়ে চলছে জনমত তৈরির লড়াই। আর এ নিয়ে অভ্যন্তরীন গৃহদাহে জড়িয়ে পড়েছে, নরসিংদী জেলা আওয়ামী লীগ। ভেংগে পরেছে সাংগঠনিক ভীত। স্থানীয় নেতাদের অর্ন্তদন্দই ডুবতে যাচ্ছে, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে। এমনটাই আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে, জেলার তৃনমূল নেতাকর্মীদের মাঝে। এদিকে ভোটের মাঠে জল্পনা কল্পনার নানান হিসেব কষছেন, তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা। এই পরিস্থিতিতে জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন।
এবারের নির্বাচনে ভোটের মাঠ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে শিবপুর,মনোহরদী- বেলাব এবং রায়পুরায় ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থীদের বিজয় ঘটবে বলে জানিয়েছেন, তৃণমূলের নেতাকর্মী ও জেলার রাজনৈতিক ভোট বিশ্লেষকরা। জেলায় মোট ভোটার সংখ্যা আঠারো লাখ বত্রিশ হাজার।
নির্বাচনে লড়াই হবে হাড্ডা হাড্ডি। ডামি বা স্বতন্ত্র প্রার্থী হওয়ার নেপথ্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি বা সমর্থন থাকলেও, নির্বাচনকে উৎসব মুখর ও প্রতিযোগিতামূলক করতে গিয়ে, ভোটের মাঠে সেটা আর থাকছেনা বলেও জানান তারা। নির্বাচনী মাঠে বুমেরাং হয়ে দেখা দিয়েছে, সেই ঘোষণা। চারটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় জমে উঠেছে ভোটের মাঠ।
নরসিংদী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী ও পৌর মেয়র আমজাদ হোসেন। নরসিংদী ৩ আসন শিবপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া, সকলেই আটঘাট বেঁধে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার পক্ষে। এমনকি বর্তমান এমপিও রয়েছেন এই ব্যানারে। নরসিংদী ৪ আসনে রয়েছেন ৫ বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু। ভোটের দৌঁড়ে এগিয়ে রয়েছেন তিনি। আর নরসিংদী ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর পক্ষে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহ দুই তৃতীয়াংশ নেতাকর্মী ও সমর্থকরা দাবরিয়ে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। অপরদিকে নরসিংদী ২ পলাশ আসনে শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বর্তমান সাংসদ ও নৌকার প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপ রয়েছেন সুবিধাজনক অবস্থানে।
অভিঞ্জ মহলের ধারনা, এই অবস্থা চলতে থাকলে নির্ঘাত বিপর্যয়ের মুখে পড়বে নৌকা। এ নিয়ে তৃনমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। আওয়ামী লীগের সাংগঠনিক ভীত ভেঙে পড়েছে বলে প্রকাশ্যেই বলছেন তারা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ